ঢাকাThursday , 15 August 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

নোয়াখালীতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মার্চ ফর জাষ্টিস

Link Copied!

গণহত্যার বিচার, আহতদের সুচিাকৎসা ও বিগত ১৬ বছরের ঘুম, খুন ও দুর্নীতির বিচারের দাবীতে নোয়াখালীতে শিক্ষার্থীদের মার্চ ফর জাষ্টিস কর্মসূচী পালিত হয়েছে। বৃহস্পতিবার (১৫ আগষ্ট) সকালে নোয়াখালী বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে ও নোয়াখালীর সর্বস্তরের ছাত্রজনতা আয়োজনে এ কর্মসূচী পালন করা হয়। জেলা শহরের মাইজদী বাজার এলাকা থেকে মার্চ ফর জাষ্টিস শুরু হয়ে নোয়াখালী পৌর বাজারের সামনে এসে শেষ হয়। পরে এখানে সংক্ষিপ্ত সমাবেশ করে শিক্ষার্থীরা। এ সময় তারা বলেন, হাসিনা সরকারের পদত্যাগের দাবীতে ছাত্র আন্দোলনের সময় শেখ হাসিনার হুকুমে যে গণহত্যা করা হয়েছিলো তার বিচার হতে হবে। আন্দোলনের সময় যে সব শিক্ষার্থী পুলিশের গুলিতে ও ছাত্রলীগের সন্ত্রাসী দ্বারা আহত হয়েছে তাদের সুচিকিৎসা নিশ্চিত করতে হবে। এছাড়া বিগত ১৬ বছর সরকারে থাকার সময় স্বেরাচারী শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যরাসহ আওয়ামীলীগের মন্ত্রী-এমপি-নেতারা যে দূর্নীতি করেছে এবং ঘুম, খুন হয়েছে তার বিচার করতে হবে।