ঢাকাThursday , 15 August 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

গাংনী গোল চত্বরের নতুন নাম ‘আবু সাঈদ চত্বর’

Link Copied!

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে নিহত হন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু সাঈদ। তার স্মরণে মেহেরপুরের গাংনী বাসস্ট্যান্ড সংলগ্ন গোল চত্বরের নতুন দাম দেওয়া হয়েছে ‘আবু সাঈদ চত্বর’। বৃহস্পতিবার (১৫ আগস্ট) বিএনপির সমাবেশ থেকে এ নামকরণ করা হয়। সকালে গাংনী চত্বরে জেলা কৃষকদলের বিক্ষোভ সমাবেশ হয়। এ সমাবেশ থেকে এ চত্বরের নতুন নামকরণের ঘোষণা দেন উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান বাবলু। এর আগে শেখ হাসিনার বিচারের দাবিতে গাংনী শহরে বিক্ষোভ করেন কৃষকদলসহ বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।