ঢাকাTuesday , 13 August 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

গেণ্ডারিয়ায় বিএনপি নেতা আনিসকে গুলি করে হত্যা

অনলাইন ডেস্ক
August 13, 2024 10:36 pm
Link Copied!

রাজধানীর গেন্ডারিয়ার ৪০নং ওয়ার্ড বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আনিসুর রহমান আনিসকে গুলি করে হত্যা করা হয়েছে। মঙ্গলবার বিকালে দয়াগঞ্জ মোড়ে তাকে হত্যা করা হয়। গেন্ডারিয়া থানা বিএনপির সভাপতি মকবুল হোসেন টিপু অভিযোগ করেছেন, মঙ্গলবার বিকালে দয়াগঞ্জ মোড়ে বিএনপি নেতা আনিসের উপর অতর্কিত হামলা চালায় স্থানীয় যুবলীগের কর্মীরা। এসময় খুব কাছ থেকে তাকে গুলি করা হয়। আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ-বিজিবি ও সেনাবাহিনী।