ঢাকাTuesday , 13 August 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সরিষাবাড়ীতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসূচি

Link Copied!

জামালপুরের সরিষাবাড়ীতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এর পক্ষ থেকে বৃক্ষ রোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলার পোগলদিঘা ইউনিয়ন এর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এর পক্ষ থেকে সাধারণ শিক্ষার্থীরা এ বৃক্ষ রোপন কর্মসূচি পালন করে। এসময় বয়ড়া ব্রীজের পশ্চিম পাশে সুইচ গেইট ব্রীজ রোড়ে ৩০০ মিটার রাস্তায় ও মালিপাড়া বাজারস্থ পাশের রাস্তায় প্রায় ১৫০ টি গাছ লাগানো হয়।
এ সময় উপস্থিত উপজেলা নির্বাহী অফিসার শারমিন আক্তার, উপজেলা কৃষি অফিসার অনুপ সিংহ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন পোগলদিঘা শাখার পক্ষে লুৎফর রহমান, ফুয়াদ আহাম্মদে প্রান্তিক, আনোয়ার হোসেনসহ সাধারণ শিক্ষার্থী উপস্থিত ছিলেন। পরে সুপারি, উইপিং, নিম, বহেরা, হরতকী, বকুল, কাঠবাদাম, কৃষ্ণচূড়া, অর্জুন, আমলকিসহ বিভিন্ন ফলজ, বনজ ও ঔষধি গাছ লাগানো হয়।