ঢাকাTuesday , 13 August 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

অধ্যক্ষ জহিরুল ইসলামের পদত্যাগ চেয়ে নাটোরে শিক্ষার্থীদের বিক্ষোভ

Link Copied!

নাটোরে নবাব সিরাজ-উদ-দৌলা (এনএস) সরকারি কলেজের অধ্যক্ষ জহিরুল ইসলামের পদত্যাগ চেয়ে বিক্ষোভ সমাবেশ করেছে বৈষম্যবিরোধী আন্দোলনের শিক্ষার্থীরা। মঙ্গলবার সকাল ১০টার দিকে শিক্ষার্থীরা কলেজ চত্বরে জড়ো হয়ে এ দাবি জানান। সকালে কলেজ চত্বর থেকে মিছিল বের করে শিক্ষার্থীরা। পরে মুক্ত মঞ্চে সমাবেশ করে। এ সময় আন্দোলনে শিক্ষার্থীদের বাধা প্রদান, রাজনৈতিক প্রভাব বিস্তারসহ নানা অনিয়মের অভিযোগ করা হয় অধ্যক্ষের বিরুদ্ধে। বিক্ষোভকারীরা দ্রুত তার পদত্যাগ দাবি করে বলেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত বিক্ষোভ চলবে। এ সময় উপস্থিত ছিলেন গণিত বিভাগের শেষ বর্ষের শিক্ষার্থী শিশির আহমেদ, অর্থনীতি তৃতীয় বর্ষের বাদশা খান, শেখ ওবায়দুল্লাহ প্রমুখ। অধ্যক্ষ প্রফেসর জহিরুল ইসলামের দাবি, শিক্ষার্থীদের অভিযোগ সঠিক নয়। অসুস্থতার কারণে তিনি দুদিন ছুটিতে রয়েছেন। এ ছাড়া তাঁর চাকরির মেয়াদ আর মাত্র চার মাস রয়েছে। এরপরও সরকার চাইলে যে কোনো জায়গায় বদলি করতে পারে।