দৌলতখানে নৌবাহিনী ও পুলিশের যৌথ মহড়ায় কার্যক্রম শুরু করেছে দৌলতখান থানা পুলিশ।মঙ্গলবার (১৩ আগষ্ট) সকাল ১০ টায় বাংলাদেশ নৌবাহিনীর সার্বিক সহায়তায় কাজে ফিরেছে পুলিশ।এ সময় সাংবাদিকদের সাথে মতবিনিময় কালে ভোলা নৌবাহিনীর কমান্ডার আব্দুল্লাহ আল মামুন বলেন, পুলিশকে কাজে মনোবল ফিরে আনার জন্য আমরা পুলিশকে সহায়তা করবো। দীর্ঘ কয়েকদিন ধরে তারা কাজে ফিরছে না। তাই তারা আজ আনুষ্ঠানিকভাবে থানায় কাজ শুরু করেছে।এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার পাঠান মোঃ সাইদুজ্জামান, সদর সার্কেল রিপন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সত্য রঞ্জন খাসকেল ও গণমাধ্যম কর্মীগণ।

