ঢাকাMonday , 12 August 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

আমিরাতে ৫৭ বাংলাদেশির পক্ষে লড়তে আইনজীবী নিয়োগ

Link Copied!

কোটা সংস্কার আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে সংযুক্ত আরব আমিরাতে বিক্ষোভ করায় বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত ৫৭ বাংলাদেশিকে মুক্ত করতে আইনজীবী নিয়োগ দিয়েছে বাংলাদেশ দূতাবাস। সোমবার (১২ আগস্ট) বাংলাদেশ মিশনের ডেপুটি চিফ মোহাম্মদুর মিজানুর রহমানের সই করা এক নথি থেকে এ তথ্য জানা গেছে। দুবাইয়ে বাংলাদেশি আইনজীবী ব্যারিস্টার ওলোরা আফরিন বিনা খরচে (প্রো বোনো) ওই ৫৭ বাংলাদেশিকে মুক্ত করতে আইনি সহায়তা দেবেন। এ দিকে ফাউন্ডেশন ফর ল’ অ্যান্ড ডেভেলপমেন্টের (ফ্লাড) পক্ষ থেকেও সাজাপ্রাপ্ত বাংলাদেশিদের আইনি সহায়তা দেওয়ার জন্য চেষ্টা করা হচ্ছে। প্রতিষ্ঠানের পক্ষে আইনজীবী ফাওজিয়া করিম ফিরোজ ৫৭ জনের নাম-ঠিকানা চেয়েছেন।গণমাধ্যমের খবর অনুসারে বাংলাদেশে আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে গত ১৯ জুলাই সংযুক্ত আরব আমিরাতে প্রবাসী বাংলাদেশিরা বিক্ষোভ করেন। পরে আবুধাবির ফেডারেল কোর্ট অব আপিল ৫৭ জন বাংলাদেশিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেন। তাদের মধ্যে ৩ জনকে যাবজ্জীবন, ৫৩ জনকে ১০ বছর এবং বাকি একজনকে ১১ বছরের কারাদণ্ড দেওয়া হয়। কারাদণ্ডের মেয়াদ শেষে তাদের দেশে ফেরত পাঠানো হবে। সংযুক্ত আরব আমিরাতে অনুমতি ছাড়া যেকোনো ধরনের বিক্ষোভ নিষিদ্ধ।