ঢাকাMonday , 16 November 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মোহাম্মদপুরে কিশোর গ্যাং লিডার সিরাজসহ ৪ জন গ্রেপ্তার: এসআরবি

Link Copied!

রাজধানীর মোহাম্মদপুর এলাকায় অভিযান চালিয়ে কিশোর গ্যাংয়ের মূলহোতা ও একাধিক মামলার পরোয়ানাভুক্ত আসামি মো. সিরাজসহ চারজনকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সম্প্রতি মোহাম্মদপুরের বিভিন্ন স্থানে আকস্মিক অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়। এসআরবি-২-এর পক্ষ থেকে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই আটকের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

অভিযান সংশ্লিষ্ট সূত্র জানায়, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মোহাম্মদপুরের তাজমহল রোড এলাকা থেকে কিশোর গ্যাং নেতা সিরাজকে আটক করা হয়। একই রাতে মোহাম্মদপুর মা ও শিশু হাসপাতাল এলাকা, শহীদ সলিমুল্লাহ রোডস্থ কবরস্থান এবং শিয়া মসজিদ সংলগ্ন এলাকায় পৃথক অভিযান পরিচালনা করা হয়। এসব অভিযানে মো. মোক্তার হোসেন, মো. আনোয়ার হোসেন এবং মো. সাগর মিয়া নামের বাকি তিনজনকে আটক করা সম্ভব হয়।

প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, আটক ব্যক্তিরা দীর্ঘদিন ধরে মোহাম্মদপুর ও এর আশপাশের এলাকায় কিশোর গ্যাং পরিচালনা করে আসছিল। তাদের ছত্রচ্ছায়ায় এলাকায় নানা ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড সংঘটিত হতো। চুরি, ছিনতাই এবং মাদক ব্যবসার সঙ্গে তাদের সরাসরি সম্পৃক্ততার প্রমাণ পেয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

পুলিশ ও এসআরবির রেকর্ডপত্র অনুযায়ী, আটক ব্যক্তিদের প্রত্যেকের বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। এর মধ্যে গ্যাং নেতা সিরাজের বিরুদ্ধে ছিনতাইয়ের চেষ্টা, ডাকাতির প্রস্তুতি, পুলিশের কাজে বাধা দেওয়াসহ হত্যাচেষ্টা ও চাঁদাবাজির মতো গুরুতর অভিযোগ রয়েছে। এছাড়া বাকি তিন সহযোগীর বিরুদ্ধেও মাদক কারবার, চাঁদাবাজি এবং বিভিন্ন থানায় একাধিক মামলা বিচারাধীন রয়েছে।