ঢাকাMonday , 12 August 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

খুলনায় স্বাভাবিক পর্যায়ে আসতে শুরু করেছে জনজীবন: কার্যক্রম শুরু করেছে ট্রাফিক পুলিশ

খুলনা ব্যুরো
August 12, 2024 5:14 pm
Link Copied!

খুলনায় স্বাভাবিক পর্যায়ে আসতে শুরু করেছে জনজীবন । আইনশৃঙ্খলার উন্নতি হয়েছে। থানাগুলো সব খুলেছে। পুলিশ টহল দিচ্ছে খুলনার অলি গলিতে। বাংলাদেশ সেনাবাহিনী সদস্যদের পাহারায় খুলনা মেট্রোপলিটন থানার কার্যক্রম পুরোপুরি চালু রয়েছে। এছাড়া সড়কে সেনাবাহিনী, নৌ বাহিনী , বিজিবির সদস্যরা নিয়মিত টহল দিচ্ছে। গেল কয়েকদিন যাবত সাধারণ মানুষের মধ্যে যে আতংক বিরাজ করছিলো ধীরে ধীরে তা কাটতে শুরু করেছে। নগরীর প্রধান প্রধান সড়ক গুলোতে ট্রাফিক কার্যক্রম শুরু করেছে মেট্রোপলিটন ট্রাফিক পুলিশ । পাশাপাশি নগরীর দেয়ালে বিভিন্ন শ্লোগানে দৃষ্টিনন্দন লিখন দিয়ে জানান দিচ্ছে নতুন এক বাংলাদেশ গড়ার প্রত্যয়। পাশাপাশি শিক্ষার্থীরা নগরীর বাজার মনিটরিং এর মাধ্যমে নিত্যপণ্যের দাম স্বাভাবিক পর্যায়ে রাখার চেষ্টা করছে। মানুষ ঘর থেকে বের হচ্ছে। রাত্র হলে পাড়া-মহল্লা গুলোতে স্বেচ্ছাসেবী সংগঠণের মাধ্যমে পাহারা দেয়া হচ্ছে , যেন কোথাও কোন প্রকার অপ্রীতিকর ঘটনার সূত্রপাত না হয়। পাশাপাশি হিন্দু সম্প্রদায়ের মন্দিরসহ অন্যান ধর্মাবলম্বিদের উপসনালয় গুলোতে দেয়া হচ্ছে পাহারা। যদিও বা খুলনায় এখনও পর্যন্ত কোন সাধারণ সংখ্যালঘুরা নির্যাতন হয়নি বা এমন কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি। নগরীর ব্যাংকপাড়া, আদালত পাড়াসহ অন্যান্য সরকারী প্রতিষ্ঠানগুলোতে মানুষের আনাগোনা বেরেছে। অতিত ভুলে সবাই কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছে। নতুন ভাবে ঘুরে দাঁড়িয়ে একটি দুর্নীতিমুক্ত একটি দেশ গড়তে চায় সবাই।
এ বিষয়ে কথা হয় খুলনার সচেতন নাগরীক ও খুলনা বি এন পির সিনিয়র নেতা আব্দুর রাজ্জাকের সাথে তিনি বলেন , যদি দুর্নীতিমুক্ত দেশ গড়তে পারি তাহলে আমাদের এই ছোট সোনার দেশ হবে এশিয়ার মধ্যে সব থেকে শান্তিপুর্ণ আধুনিক দেশ। এই ছোট কোমলমতি শিক্ষার্থীরা এবং আমজনতা আমাদের যে স্বাধীনতা উপহার দিয়েছে। আমরা সবাইকে সাথে নিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে আমাদের এই সোনার বাংলাকে খাটি সোনার দেশ হিসেবেই গড়ে তুলবো ইনশাল্লাহ
এ বিষয়ে কথা হয় খুলনার আরেক সচেতন নাগরীক শেখ রিয়াজ উদ্দীনের সাথে তিনি বলেন, পুরাতন কথা আর মনে রাখতে চাইনা। আশা করি আগের মত যেন সব কিছু স্বাভাবিক হবে।
এ বিষয়ে খুলনার দুই যুব নেতা শেখ গিয়াস উদ্দীন ও মাহাবুবুর রহমান মাহাবুব বলেন, আর কোন প্রতি হিংসা চাইনা। আমাদের এই বাংলাদেশে আমরা সবাই এক সাথে কাধে কাধ মিলিয়ে একসাথে কাজ করবো। এছাড়া আমরা রাজ পথে ছিলাম আছি এবং ভবিষ্যতেও থাকবো।