ঢাকাSunday , 11 August 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

জয়পুরহাটে হিন্দু সম্প্রদায়ের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ

Link Copied!

জয়পুরহাটসহ সারাদেশে হিন্দু সম্প্রদায়ের ঘরবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রোববার (১১ আগস্ট) দুপুরে জেলার বিভিন্ন উপজেলা থেকে হিন্দু সম্প্রদায়ের মানুষ জয়পুরহাটে সম্মিলিত সংগ্রামী সনাতন শিক্ষার্থী ও জনতা মঞ্চের ব্যানারে প্রায় ৪ হাজার ছাত্র ও জনতা নারী – পুরুষ জিরো পয়েন্টে ঘন্টা ব্যাপী চলাচলের রাস্তা বন্ধ করে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তারা বলেন, হিন্দুদের ওপর হামলা, ভাঙচুর, লুটপাট কেন করা হচ্ছে, তা বোধগম্য নয়। স্বাধীন বাংলাদেশে এইরকম অত্যাচার মেনে নেয়া যায় না। আজ আমাদের রাস্তায় এসে দাঁড়াতে হয়েছে নিরাপত্তার জন্য। আমাদের সুষ্ঠভাবে বসবাসের নিরাপত্তা দিতে হবে। এটা নিশ্চিত করা সরকারের দায়িত্ব। তারা বলেন, আমরা এভাবে আর বলির পাঠা হতে চাই না। সারাদেশে যেভাবে সনাতনীদের ওপর হামলা ভাঙচুর লুটপাট অগ্নিসংযোগ করা হয়েছে এর প্রতিকার চাই। অন্তবর্তী সরকারের কাছে এসব ঘটনায় জড়িতদের দ্রুত ট্রাইব্যুনালে বিচার ও ক্ষতিগ্রস্থদের ক্ষতিপূরণের দাবি জানান বক্তারা।
সমাবেশে হিন্দু সংগঠনের নেতৃবৃন্দরা বক্তব্য রাখেন। এ সময় হিন্দুরা তাদের নিরাপত্তা নিশ্চিতসহ দেশের বিভিন্ন স্থানে হামলার বিচার দাবি জানান।