টাঙ্গাইল শহরের কান্দাপাড়া মোড় থেকে রবিবার (১১ আগস্ট) ভোর সেনাবাহিনী ও শিক্ষার্থীরা মিলে ৯০ লিটার বাংলা মদ উদ্ধার করে। এ সময় দুই মাদক কারবারিকে আটক করা হয়। আটককৃতরা- সুমন আহম্মেদ (২৫) পিতা: মৃত মজনু মিয়া, গ্রাম: কাগমারা, টাঙ্গাইল সদর এবং আলহাজ মিয়া (২৭) পিতা: আনোয়ার মিয়া, গ্রাম রক্ষিত বেলতা, টাঙ্গাইল সদর। দীর্ঘ দিন যাবত লোক আড়ালে ব্যবসা করে আসছে তারা।
এ বিষয়ে টাঙ্গাইল সদর থানার (ওসি) লোকমান হোসেন জানান, দুই মাদক কারবারিকে সেনাবাহিনী ও শিক্ষার্থী ধরে থানায় নিয়ে আসে। সেনাবাহিনী, শিক্ষার্থী ও সদর উপজেলার ইউনোর উপস্থিততে মিডিয়ার সামনে উপস্থিত করা হয়। এ বিষয়ে মাদক দ্রব্য আইনে নিয়মিত মামলার প্রক্রিয়া চলছে।

