ঢাকাSaturday , 10 August 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সুন্দরবনে বাঘের সাথে লড়াই করে ফিরলেন জেলে রেজাউল পাইক

Link Copied!

সুন্দরবনে বাঘের সাথে লড়াই করে প্রাণে বেঁচে ফিরলেন জেলে রেজাউল পাইক। তিনি এখন নিজ বাড়িতে চিকিৎসাধীন আছেন। শনিবার (১০ আগস্ট) বেলা ১২টার দিকে সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের ছবেদ আলির খাল সংলগ্ন এলাকায় বাঘের আক্রমণের শিকার হন তিনি। রেজাউল পাইক শ্যামনগর উপজেলার মুন্সীগঞ ইউনিয়নের পারশেখালি গ্রামের মৃত সুরাত পাইকের ছেলে। জেলে রেজাউল পাইকের পারিবারিক সূত্রে জানা গেছে, রেজাউল পাইক নিজের বাড়ির জন্য জ্বালানি কাঠ সংগ্রহ করতে সুন্দরবনে প্রবেশ করেন। ছবেদ আলির খাল সংলগ্ন এলাকায় জ্বালানি সংগ্রহকালে একটি বাঘ তার উপর হামলে পড়ে। এসময় প্রাণে বাঁচতে হাতে থাকা দা দিয়ে বাঘের মুখে আঘাত করেন তিনি। এক পর্যায়ে বাঘটি তাকে ছেড়ে চলে যায়। আহত জেলে রেজাউল পাইক শ্রবণ প্রতিবন্ধী। বন বিভাগের কৈখালী স্টেশন কর্মকর্তা সলজ কুমার দ্বীপ বিষয়টি নিশ্চিত করেছেন।