ঢাকাSaturday , 10 August 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বাগেরহাট জেলা বিএনপি’র সাধারণ সভা অনুষ্ঠিত

Link Copied!

ছাত্র-জনতার গণ–অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর সাধারণ সভা করেছে বাগেরহাট জেলা বিএনপি। শনিবার (১০ আগস্ট) সকাল দশটায় বাগেরহাট জেলা বিএনপি অফিস (থানার মোড়ে) ইঞ্জিনিয়ার এটিএম আকরাম হোসেন তালিমের সভাপতিত্বে অনুষ্ঠিত সাধারণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি নির্বাহী কমিটির গবেষণা বিষয়ক সম্পাদক কৃষিবিদ শামিমুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি নির্বাহী কমিটির সদস্য এডভোকেট ওয়াহিদুজ্জামান দ্বীপু ।
উপস্থিত নেতৃবৃন্দ তাদের বক্তব্যে বাগেরহাট জেলার কোথাও হামলা, নির্যাতন, অবৈধ দখল, অত্যাচার, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ না করা ও সংখ্যালঘু সম্প্রদায়ের জান মাল ও উপাসনালয় রক্ষা করার জন্য জন্য বিএনপি নেতা কর্মীদের নির্দেশ প্রদান করেন। দলের মধ্যে আওয়ামী লীগের কোন ব্যক্তি প্রবেশ করে বিঘ্ন সৃষ্টি না করতে পারে সে বিষয়েও সতর্ক দৃষ্টি রাখতে বলেন।। মাছের ঘের সহ বিভিন্ন স্থাপনা দখল না করার জন্য বিএনপি নেতাকর্মীদের সতর্ক করেন। সাধারণ সভায় বৈষম্য বিরোধী আন্দোলনে নিহত ছাত্র জনতার আত্মার মাগফিরাত কামনা করে।