ঢাকাSaturday , 10 August 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বাড়ির গেটে বিএনপি কর্মীকে গুলি করে হত্যা

Link Copied!

যশোরে মেহের আলী (৪৫) নামের এক বিএনপি কর্মীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল শুক্রবার রাত ১২টার দিকে যশোর সদর উপজেলার চুড়ামনকাটি ইউনিয়নের বাদিয়াটোলা পশ্চিমপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। তিনি ওই এলাকার আব্দুল মালেক মণ্ডলের ছেলে। মেহের আলী চলতি বছরের ২৬ জুলাই কুয়েত থেকে দেশে ফিরেছেন। তিনি স্থানীয় ইউনিয়ন বিএনপির সক্রিয় কর্মী ছিলেন। পরিবারের স্বজনের দাবি, চাঁদাবাজি ও রাজনৈতিক কোন্দলে এই হত্যাকাণ্ড ঘটেছে। স্বজনেরা জানিয়েছেন, রাতে বাড়ির কলাপসিবল গেটে তালা দেওয়ার সময় দুর্বৃত্তরা গেটের সামনে এসে মেহের আলীর মাথায় গুলি করে পালিয়ে যায়। গুলির শব্দ শুনে পরিবারের সদস্যরা দ্রুত উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের ডাক্তার খন্দকার রেজয়ান উদ দারাইম জানান, গুলিবিদ্ধ মেহের আলীকে মৃত অবস্থায় হাসপাতালে আনেন স্বজনেরা। তার মাথার পিছনের ডান দিকে গুলি লেগেছে। অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে।
যশোর কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক বলেন, হত্যার কারণ এখনো জানা যায়নি। পুলিশ তদন্ত করছে।