ঢাকাMonday , 8 July 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

চট্টগ্রামে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের ২ জন নিহত

Link Copied!

চট্টগ্রামের চন্দনাইশের দোহাজারীতে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহীর মৃত্যু হয়েছে। সোমবার (৮ জুলাই) ভোরের দিকে উপজেলার দোহাজারী দেওয়ানহাট মোড় পাকা রাস্তা এলাকায় দুর্ঘটনাটি ঘটে। নিহতরা হলেন, আরিফুল ইসলাম (১৮) নোয়াখালী সদরের মো. আব্দুর রবের ছেলে এবং নাহিদ হাসান ইমন (১৯) একই জেলার নিয়াজপুর ইউনিয়নের উত্তর মাছিমপুর এলাকার মো. ইউসুফের ছেলে। দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এরফান বলেন, মোটরসাইকেলে করে কক্সবাজার থেকে নোয়াখালীর দিকে ফিরছিলেন তারা। পথে চন্দনাইশের দোহাজারী দেওয়ানহাট মোড় পাকা রাস্তা এলাকায় পৌঁছালে তাদের মোটরসাইকেলকে ট্রাক ধাক্কা দেয়। এতে নাহিদ হাসান ইমন নামে একজন ঘটনাস্থলেই মারা যান। আরিফুল ইসলাম নামে আরেকজনকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন। ট্রাকটি জব্দ করা হয়েছে। তবে চালক পলাতক বলে জানান ওসি।