ঢাকাSaturday , 6 July 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

নোয়াখালীতে গত ২৪ ঘন্টায় গ্রেফতার ৬৪

Link Copied!

নোয়াখালীতে গত ২৪ ঘন্টায় ৬৪জন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (৬ জুলাই) সকালে বিষয়টি নিশ্চিত করেন নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ আসাদুজ্জামান। এর আগে, একাধিক উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, সুধারাম মডেল থানায় জিআর পরোয়ানাভুক্ত ২জন, জিআর গ্রেফতাররে পরোয়ানামূলে ১জন ও নিয়মিত মামলায় ৪ জনসহ মোট ৭ জন।
সেনবাগ থানায় সিআর পরোয়ানামুলে ৩ জন, সাজা জিআর পরোয়ানামুলে ১ জন, পুলিশ আইনের ৩৪ ধারায় ১ জনসহ ৫ জনকে গ্রেফতার করা হয়।
সোনাইমুড়ী থানায় রিকলমুলে ৩টি জিআর পরোয়ানা ও ১টি সিআর পরোয়ানাসহ ৪টি গ্রেপ্তারি পরোয়ানা নিষ্পত্তি করা হয়। হাতিয়া থানা নিয়মিত মামলায় ১ জন, সিআর পরোয়ানা মূলে ১জন এবং জিআর পরোয়ানা মূলে ১ জন সহ ৩ জন আসামী গ্রেফতার হয়।
চাটখিল থানা সিআর পরোয়ানামুলে ১জন, কবিরহাট থানা রিকলমুলে জিআর ১জনসহ মোট জেলায় ৬৪জন।
এসপি আসাদুজ্জামান বলেন, গ্রেপ্তারকৃত আসামিদের গ্রেফতার দেখিয়ে বিচারিক আদালতে সোপর্দ করা হলে বিচারক তাদের কারাগারে পাঠানোর আদেশ দেয়।