ঢাকাFriday , 5 July 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মধুপুরে এলজিআরডির রাস্তার গাছ বিক্রির অভিযোগ ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে

Link Copied!

টাঙ্গাইলের মধুপুর উপজেলাধীন কুড়ালিয়া ইউনিয়নের কুড়ালিয়া হতে চাপড়ী এবং চাপড়ী হতে রক্তিপাড়া রোডের সাথে বহু পুরনো গাছ কুড়ালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আঃ মান্নান তার চৌকিদারদের দিয়ে প্রতিনিয়ত কেটে বিক্রি করেই চলেছে । কুড়ালিয়া চাপড়ী রোডের লক্ষ লক্ষ টাকার গাছ তিনি চৌকিদারদের সাথে নিয়ে বিক্রি করেন। গত ৩ জুলাই চাপড়ী রক্তিপাড়া রোডের ধামাবাসুরী নামক স্থানে বহু পুরনো লক্ষাধিক টাকা মুল্যের একটি গাছ তিনি চৌকিদার দিয়ে কেটে নিয়ে যায়। এলাকাবাসী বাধা দিলে তিনি জানান, ইউনিয়ন পরিষদের কাজের জন্য নেওয়া হচ্ছে। ঘটনাস্থলে সাংবাদিকের উপস্থিতি টের পেয়ে তার লোকজন সটকে পড়ে। পরবর্তীতে ইউনিয়ন পরিষদে গিয়ে সেই সকল গাছের কোনো অস্তিত্ব খুঁজে পাওয়া যায়নি।
এলজিআরডির মালিকানার প্রায় ৪০/৫০ টি গাছ অত্র ইউনিয়নের চেয়ারম্যান ও তার সচিব মিলে কেটে বিক্রি করার অভিযোগ পাওয়া গেছে।
এবিষয়ে জানতে চাইলে তিনি জানান, উপজেলা নির্বাহী কর্মকর্তার অনুমতি নিয়েই গাছ কাটা হয়েছে।
এছাড়াও কিছু দিন আগে ইউনিয়ন পরিষদের ভিতরে থাকা একশো বছরের পুরনো একাশি গাছ সে ২লক্ষ টাকা বিক্রি করে একাই আত্মসাৎ করেছে বলে জানা যায়। এনিয়ে ইউপি সদস্যদের সাথে তার মিশ্রপ্রতিক্রিয়া দেখা দেয়। পরবর্তীতে তাদেরকে কিছু টাকা দিয়ে বিষয়টি ধামাচাপা দেয় বলে জানা যায়। অত্র ইউনিয়নবাসী এ বিষয়ে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহনের জন্য উর্ধতন কর্তৃপক্ষে নিকট দাবি জানিয়েছেন।