ঢাকাFriday , 5 July 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সরিষাবাড়ীতে নদী ভাঙন রোধে ফেলা হচ্ছে জিও ব্যাগ : ক্ষতিগ্রস্ত পরিবার পেলো খাদ্য সামগ্রী

Link Copied!

জামালপুরের সরিষাবাড়ীতে যমুনা নদীতে পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। সবশেষ শুক্রবার( ৫ জুলাই ) বিকেল পর্যন্ত যমুনা নদীর পানি বৃদ্ধি পেয়ে বিপদসীমার ৯৩ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এরইমধ্যে প্লাবিত হচ্ছে নিম্নাঞ্চল। তলিয়ে যাচ্ছে চরাঞ্চলের ফসলি জমি, ঘর-বাড়ী, স্কুল, মাদরাসা মসজিদ সহ নানা স্থাপনা। এতে ভারি বন্যার আতঙ্ক বিরাজ করছে চরাঞ্চলের মানুষের মাঝে। দ্রুত পানি বৃদ্ধির সাথে ভাঙতে শুরু করেছে পিংনা ইউনিয়নের মীরকুটিয়া কাঠালতলা এলাকা সহ আশপাশের নদী ভাঙন কবলিত গ্রাম গুলো। এসব এলাকার ভাঙন রোধে শুক্রবার সকাল থেকে ফেলা হচ্ছে জিও ব্যাগ।
ভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে বিতরন করা হচ্ছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহারের খাদ্য সামগ্রী। পিংনা ইউনিয়নের ভাঙন কবলিত এলাকায় গিয়ে খাদ্য সামগ্রী বিতরন করেন স্থানীয় সংসদ সদস্য অধ্যক্ষ মোঃ আব্দুর রশিদ এমপি। প্রতিটি প্যাকেটে ১০ কেজি চাল, ১ কেজি ডাল, লবন ১ কেজি, চিনি ১ কেজি,সয়াবিন তেল ১ লিটার, মরিচের গুড়া ১০০ গ্রাম, হলুদের গুড়া ২০০ গ্রাম, ধনিয়া গুড়া ১০০ গ্রাম দেয়া হয়।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান রফিকুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার শারমিন আক্তার, থানার ভারপ্রাপ্ত অফিসার মুশফিকুর রহমান, ভাইস চেয়ারম্যান আল আমিন হোসাইন শিবলু, মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা শিখা প্রমুখ।
এ সময় স্থানীয় সংসদ সদস্য অধ্যক্ষ মোঃ আব্দুর রশিদ এমপি বলেন, প্রাথমিক পর্যায়ে ভাঙন বোধ করতে ৩০ লক্ষ টাকার জিও ব্যাগ সম্বলিত বালির বস্তা ফেলা শুরু হয়েছে। ভাঙন প্রতিরোধে সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সকল ব্যবস্থা গ্রহণের করা হবে।