ঢাকাFriday , 5 July 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মোডেলগঞ্জে চতুর্থ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, একজন গ্রেফতার

Link Copied!

বাগেরহাটের মোডেলগঞ্জে চতুর্থ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের অভিযোগে একজনকে গ্রেফতার করেছে মোড়েলগঞ্জ থানা পুলিশ। অভিযুক্ত মেহেদী হাসান (২৩) মোরেলগঞ্জ পৌরসভার বারইখালী ১ নং ওয়ার্ডের বাসিন্দা মৃত বাদশা মিয়ার ছেলে। এর আগে স্কুলের প্রধান শিক্ষক বাদী হয়ে থানায় ধর্ষণ মামলা দায়ের করলে ওই রাতেই পুলিশ অভিযান চালিয়ে গ্রেফতার করে তাকে।
জানা গেছে, বুধবার (৩ জুলাই) স্কুল ছুটির পর চতুর্থ শ্রেণীর ছাত্রীকে রাস্তায় একা পেয়ে মোটরসাইকেলে ঘুরতে নিয়ে যাওয়ার কথা বলে উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়নের একটি পরিত্যাক্ত ঘরে নিয়ে তাকে ধর্ষণ করে। এ ঘটনা জানাজানি হলে সন্ধ্যায় মেহেদির বিরুদ্ধে ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাদী হয়ে থানায় ধর্ষণ মামলা দায়ের করেন।
মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সামসুদ্দিন জানান, চতুর্থ শ্রেণির শিক্ষার্থী ধর্ষণের অভিযোগে একটি মামলা দায়ের হলে অভিযুক্ত মেহেদীকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন। শিশুটিকে ডাক্তারি পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।