ঢাকাThursday , 4 July 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

টাঙ্গাইলে ঝিনাই নদীর পানি বিপদসীমার উপরে

Link Copied!

বৃষ্টিপাত ও উজান থেকে নেমে আসা ঢলের কারণে টাঙ্গাইল জেলার উপর দিয়ে প্রবাহিত সবকটি নদীর পানি বৃদ্ধি অব্যাহত আছে। ঝিনাই নদীর পানি বিপদসীমা অতিক্রম করে ৩৭ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বৃহস্পতিবার (৪ জুলাই) সকাল নয়টায় টাঙ্গাইল পানি উন্নয়ন বোর্ডের দেয়া তথ্যমতে, গত ২৪ ঘন্টায় ঝিনাই নদীর পানি জোকারচর পয়েন্টে ৪৪ সেন্টিমিটার, ধলেশ্বরী নদীর পানি এলাসিন পয়েন্টে ৪০ সেন্টিমিটার, ব্রহ্মপুত্র-যমুনা নদীর পানি পোড়াবাড়ি পয়েন্টে ৪৭ সেন্টিমিটার, ফটিকজানি নদীর পানি নলচাপা ব্রীজ পয়েন্টে ১৯ সেন্টিমিটার, বংশাই নদীর পানি কাউলজানী পয়েন্টে ৮ সেন্টিমিটার, মির্জাপুর পয়েন্টে ১১ সেন্টিমিটার, এবং মধুপুর পয়েন্টে ১৩ সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে। পানি বৃদ্ধির কারণে নদীর পানি লোকালয়ে প্রবেশ করছে। এরফলে নদী তীরবর্তী চরাঞ্চলের নিচু এলাকার ফসলী জমির পাট, তিলসহ বিভিন্ন ফসল পানিতে তলিয়ে যাচ্ছে । এদিকে, পানি বৃদ্ধির কারণে কয়েকটি উপজেলার বিভিন্ন এলাকায় নদী ভাঙ্গন আরো তীব্র হয়েছে।