ঢাকাThursday , 4 July 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ঠাকুরগাঁওয়ে নিখোঁজের ৫ ঘণ্টা পর শিক্ষার্থীর লাশ উদ্ধার

Link Copied!

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে কুলিক নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজের ৫ ঘণ্টা পর সঞ্জয় মহন্ত নামে এক শিক্ষার্থীর লাশ উদ্ধার করা হয়েছে।
বুধবার (৩ জুলাই) বিকাল সাড়ে ৩টায় উপজেলার পৌর শহরে এ ঘটনা ঘটে এবং রাত সাড়ে ৮টার দিকে তার লাশ উদ্ধার করা হয়।
সঞ্জয় মহন্ত (১৩) উপজেলার পৌর শহরের অমল মহন্তের ছেলে। সে রাণীশংকৈল পাইলট উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র ছিল।
উপজেলা চেয়ারম্যান আহাম্মদ হোসেন বিপ্লব জানান, বুধবার বিকাল সাড়ে ৩টায় বাসায় ফেরার সময় নদীতে গোসল করতে নামে সঞ্জয়। গোসল করার এক পর্যায়ে সে নদীর পানিতে তলিয়ে যায়। পরে স্থানীয়রা খোঁজাখুঁজি করে না পেয়ে রাণীশংকৈল থানা পুলিশকে খবর দেন তারা।
পরে রাণীশংকৈল ও রংপুর থেকে ফায়ার সার্ভিসের সদস্যরা নদী থেকে রাত সাড়ে ৮টার দিকে সঞ্জয়ের লাশটি উদ্ধার করে।
রাণীশংকৈল থানার উপপরিদর্শক (এসআই) তানভীর এ বিষয়ে বলেন, মরদেহ পুলিশ হেফাজতে আছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতির ভিত্তিতে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।