ঢাকাThursday , 4 July 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

চিনি ভেবে বিষ খেয়ে বোনের মৃত্যু, ভাই মৃত্যুশয্যায়

Link Copied!

কুষ্টিয়ায় চিনি ভেবে ইঁদুর মারার বিষ খেয়ে মিম (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় মের ভাই আলিফকে (৫) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বুধবার (৩ জুলাই) দুপুর ১টার দি‌কে দৌলতপুর উপ‌জেলার আল্লারদর্গা সোনাইকু‌ন্ডি গ্রা‌মে এ ঘটনা ঘটে।
প্রতি‌বেশি জুয়েল আলী বলেন, দুপু‌রে বাড়ির লোকজন যার যার কা‌জে ব‌্যস্ত ছি‌লেন। এ দিকে ওই দুই শিশু ঘ‌রের ম‌ধ্যে খেলছিল। এক পর্যায়ে চিনি ভেবে তারা ঘ‌রে রাখা ইদুর মারার বিষ খেয়ে ফেলে। পরে তারা অসুস্থ হয়ে পড়ে। তাদের কু‌ষ্টিয়া জেনা‌রেল হাসপাতালে নিয়ে এলে চি‌কিৎসাধীন অবস্থায় মি‌মের মৃত্যু হয়। অসুস্থ আলিফ‌ কুষ্টিয়া জেনারেল হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মাহাবুবুর রহমান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।