ঢাকাThursday , 4 July 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

যৌতুক চাওয়ায় গায়ে হলুদের আগে কনের আত্মহত্যা, সেই হবু স্বামী গ্রেফতার

Link Copied!

চট্টগ্রামের পটিয়ায় গায়ে হলুদের দিন গলায় ফাঁস দিয়ে রীমা আক্তার (২০) নামে এক তরুণীর আত্মহত্যার ঘটনায় হবু স্বামী মিজানুর রহমান মোরশেদকে গ্রেফতার করেছে পুলিশ।বুধবার
(৩ জুলাই ) ভোরে সিলেট শায়েস্তাগঞ্জ কদমতলী বাসস্ট্যান্ড সংলগ্ন একটি আবাসিক হোটেল থেকে পটিয়া থানা পুলিশ তাকে গ্রেফতার করে।বিষয়টি নিশ্চিত করেছেন পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জসীম উদ্দিন।
এর আগে ২৭ জুন রীমা আক্তারের মেহেদী অনুষ্ঠানের দিন যৌতুকের ফার্নিচার দেরিতে দেওয়াকে কেন্দ্র করে বর মিজানুর রহমান মোরশেদের সাথে ঝগড়া হয়। এর জের ধরে চিরকুট লিখে আত্মহত্যা করে রীমা আক্তার। এ ঘটনায় রাতে নিহতের বাবা মনির আহমদ বাদী হয়ে মিজানুর রহমান মোরশেদের বিরুদ্ধে মামলা দায়ের করেন।
পটিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আরিফুল ইসলাম জানান, রীমা আর মোরশেদের ৪ বছরের প্রেমের সম্পর্ক ছিল। গত দেড়বছর আগে পারিবারিকভাবে তাদের বিয়ের কথা ঠিক হয় এবং সে অনুযায়ী কাবিননামা সম্পন্ন করা হয়।তিনি জানান, বরযাত্রীর খাবার বাবদ ২ লাখ টাকা রীমার পরিবার থেকে নিয়েছিলেন মোরশেদের পরিবার। এছাড়াও বিয়ের আগের দিন হঠাৎ ফার্নিচার দাবি করলে রীমার পরিবার বিয়ের কয়েকদিন পর তা দিবে বলে জানায়। কিন্তু মোরশেদ রীমাকে ফোন করে বলে, অনুষ্ঠানের আগে ফার্নিচার তার বাড়িতে না পৌঁছলে সে বিয়ের পিড়িতে বসবে না। সে কারণে ফোনে ঝগড়ার এক পর্যায়ে ঘরের দরজা বন্ধ করে সিলিংফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে রীমা আত্মহত্যা করে।
তিনি আরও জানান, ঘটনার পর থানায় মামলা দায়ের হলে পুলিশ অভিযানে নামে।বুধবার (৩ জুলাই ) ভোরে সিলেট থেকে স্বামী মোরশেদকে গ্রেফতার করা হয়।