ঢাকাWednesday , 3 July 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

শরণখোলায় বিদ্যুৎস্পৃষ্ঠ হয়ে যুবকের মৃত্যু

Link Copied!

বাগেরহাটের শরণখোলা বিদ্যুৎপৃষ্ঠ হয়ে আল আমিন নামের এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।বুধবার (৩ জুন) দুপুর ১২ টার দিকে উপজেলার সাউথখালী ইউনিয়নের উত্তর তাফালবাড়ী গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ ঘটনা স্থল পরিদর্শন করেছে। ভুক্তভোগীর পরিবার সূত্রে জানা যায়, উপজেলার উত্তর তাফালবাড়ি গ্রামের মোঃ ফজলুল হক হাওলাদার ছেলে মোঃ আল-আমিন হাওলাদার (৩৫) সকাল সাড়ে ১১ টার দিকে ঘরের মধ্যে ইলেকট্রিক বোর্ড ঠিক করতে গিয়ে বিদ্যুৎপৃষ্ঠ হয়ে চিৎকার দেয়। পরে চিৎকার শুনে আল-আমিনের পরিবারের লোকজন ছুটে আসে। পরে তাকে উদ্ধার করে দ্রুত শরণখোলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্দেশ্যে রওনা দিলে লাকুড়তলা বাজারের কাছে আসলে পথি মধ্যে শরণখোলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের উপ সহকারী মেডিকেল অফিসার বিপ্লব সাধক তাকে মৃত ঘোষণা করেন। নিহত আল-আমিনের স্ত্রী সহ ২ বছরের শিশু ছেলে রয়েছে। এ ব্যাপারে উত্তর তাফালবাড়ি ওয়ার্ডের ইউপি সদস্য জামাল জমাদ্দার আল -আমিন মৃত্যুবরণ করার বিষয়টি নিশ্চিত করেছেন ।
মৃত্যুর খবর শুনে শরণখোলা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রাধেশ্যাম সরকার ঘটনাস্থলে আসেন এবং সুরত হাল রিপোর্ট শেষে আইনগত প্রক্রিয়ার সম্পন্ন করে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হবে বলে তিনি জানান।