ঢাকাSunday , 2 June 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ডেমরায় স্টিল কারখানায় বিস্ফোরণ আহত সাত

Link Copied!

ঢাকার ডেমরায় একটি স্টিল কারখানায় বিস্ফোরণের খবর পাওয়া গেছে। এতে সাতজন আহত হয়েছেন। আহতদের ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়েছে। ডেমরায় বাঁশেরপুল জহির স্টিল অ্যান্ড রি-রোলিং মিলে গতকাল রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে বলে ঢাকা মেডিকেল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া জানান। এ ঘটনায় ওই কারখানার শিফট ইনচার্জ তরিকুল ইসলাম, আমিনুল ইসলাম, ফিটার ম্যান সুজন, শফিকুল ইসলাম, মো. রনি, ইলেকট্রিশিয়ান দীপন দাস ও কাঞ্চন আহত হয়েছেন।