ঢাকাWednesday , 29 May 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সড়ক দুর্ঘটনায় হেলপারের মৃত্যু

Link Copied!

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ অংশে অজ্ঞাত গাড়িতে ধাক্কা লেগে জুয়েল সরকার (৩৬) নামের এক ড্রামট্রাকের হেলপারের মৃত্যু হয়েছে।
বুধবার (২৯ মে) সকাল ৮ টায় মহাসড়কের আল-আমীন গার্মেন্টসের সামনে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় নিহত ব্যক্তির সঙ্গে থাকা ড্রামট্রাক চালক রুবেল হাওলাদার (৩২) আটক করা হয়েছে বলে জানিয়েছে হাইওয়ে পুলিশ।
তাৎক্ষনিকভাবে ভিকটিমের পরিবারের পরিচয় ও ঠিকানা পাওয়া যায়।
বিষয়টি নিশ্চিত করে শিমরাইল হাইওয়ে পুলিশের পরিদর্শক (টিআই) একেএম শরফুদ্দীন বলেছেন, একটি ড্রামট্রাক অজ্ঞাতনামা আরেকটি গাড়িতে পেছন থেকে ধাক্কা দেন। এতে ধাক্কা দেওয়া ড্রামট্রাকের ভেতরে থাকা হেলপারেরই মৃত্যু হয়। তাৎক্ষণিকভাবে নিহতের ঠিকানা আর পরিবারের পরিচয় পাওয়া সম্ভব হয়নি। ভিকটিমের গাড়ির চালক ও গাড়িটি আটক রয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।