ঢাকাTuesday , 28 May 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

নরসিংদীতে ঝড়ে ইটের নিচে চাপা পড়ে দম্পতির মৃত্যু

Link Copied!

নরসিংদী সদরের চরাঞ্চলে এক ব্যবসায়ীর স্তূপ করে রাখা ইটের নিচে চাপা পড়ে বৃদ্ধ দম্পতির মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২৮ মে) সকালে সদর উপজেলার নজরপুর ইউনিয়নের ছগরিয়াপাড়ায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন ছগরিয়াপাড়া এলাকার মৃত আক্কেল আলীর ছেলে কালু মিয়া (৭৫) ও তার স্ত্রী সবমেহের বেগম (৬০)।
নিহত দম্পতির ছেলে ইব্রাহিম মিয়া, ভোরে সম্ভবত নামাজ আদায় করছিলেন তারা। টানা বৃষ্টিপাত এবং ঝড়ের কারণে বিশাল স্তূপ করে রাখা ইট ঘরের উপর ধ্বসে পড়ে। এ সময় টিনের বেড়া এবং চালা ভেঙে তাদের ওপর পড়ে। পরে আশপাশের লোকজন ইট সরিয়ে তাদের মরদেহ উদ্ধার করে।
স্থানীয় ইউপি চেয়ারম্যান সাইফুল হক স্বপন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়েছি। ঘরের পাশেই এক ব্যবসায়ীর ইটের স্তূপ ভেঙে পরে স্বামী-স্ত্রী দুজনের মৃত্যু হয়েছে। বিষয়টি বিস্তারিত জানার চেষ্টা করছি।