ঢাকাTuesday , 21 May 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

জাপানের ওগাসাওয়ারা দ্বীপপুঞ্জে ৬ মাত্রার ভূমিকম্প

Link Copied!

জাপানের রাজধানী টোকিও’র দক্ষিণে প্রশান্ত মহাসাগরের ওগাসাওয়ারা দ্বীপপুঞ্জের কাছে মঙ্গলবার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। প্রাথমিকভাবে জানানো হয় রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৬। এতে সুনামির কোনো সতর্কতা জারি করা হয়নি। জাপান আবহাওয়া সংস্থা (জেএমএ) এ কথা জানিয়েছে।
আবহাওয়া সংস্থা জানায়, ভূমিকম্পটি স্থানীয় সময় সকাল ৯টা ৩৯ মিনিটে আঘাত হানে। এর উৎপত্তিস্থল ছিল হাহাজিমা দ্বীপে ভূপৃষ্ঠের প্রায় ৫০ কিলোমিটার গভীরে। এতে সুনামির কোনো হুমকি নেই।
সেখানে ভূমিকম্পের ঘটনায় তাৎক্ষণিকভাবে হতাহত বা বড় ধরনের ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি।
খবর সিনহুয়া