ঢাকাTuesday , 21 May 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

আর্মড ফোর্সেস মেডিকেল কলেজের ১৭তম কাউন্সিল অব দি কলেজ সভা অনুষ্ঠিত

Link Copied!

সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ, এসবিপি (বার), ওএসপি,
এনডিইউ, পিএসসি, পিএইচডি এর সভাপতিত্বে আর্মড ফোর্সেস মেডিকেল কলেজের ১৭তম কাউন্সিল অব দি কলেজের
সভা মঙ্গলবার (২১ মে) ঢাকা সেনানিবাসস্থ আর্মড ফোর্সেস মেডিকেল কলেজের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত
হয়। সভায় পিএসও, এএফডি লেফটেন্যান্ট জেনারেল মিজানুর রহমান শামীম, বিপি, ওএসপি, বিএএম, এনডিসি,
পিএসসি, ডিজিএমএস মেজর জেনারেল এ কে এম মোস্তফা কামাল পাশা, এসপিপি, এনডিসি, এমফিল, এমপিএইচ,
এ্যাডজুট্যান্ট জেনারেল মেজর জেনারেল মুহাম্মদ যুবায়ের সালেহীন, এসইউপি, এনডিইউ, পিএসসি, কমান্ড্যান্ট আর্মড
ফোর্সেস মেডিকেল কলেজ মেজর জেনারেল কাজী মোঃ রশীদ-উন-নবী, এমফিল, এমপিএইচ ছাড়াও প্রতিরক্ষা, অর্থ,
শিক্ষা ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের উর্দ্ধতন কর্মকর্তা এবং সেনা, নৌ ও বিমান বাহিনীর প্রতিনিধিসহ অন্যান্য সদস্যগণ উপস্থিত
ছিলেন।
১৯৯৭ সালে আর্মড ফোর্সেস মেডিকেল ইনস্টিটিউটের বিদ্যমান স্থাপনায় আর্মড ফোর্সেস মেডিকেল কলেজ চালু
করার সিদ্ধান্ত গৃহিত হয়। সে মোতাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৯৯৮ সালের ১৯ মার্চ কলেজের স্থায়ী ভবন নির্মাণের
নামফলক উন্মোচন করেন।
১৯৯৯ সালের ২০ জুন তারিখে ৫৬ জন মেডিকেল ক্যাডেট নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্তির মাধ্যমে
আর্মড ফোর্সেস মেডিকেল কলেজ যাত্রা শুরু করে। পরবর্তীতে ৫ জুন ২০০৮ সালে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের অধিভুক্ত হয়।
বর্তমানে এই কলেজে ৬টি শিক্ষাবর্ষে মোট ৭৬৩ জন ক্যাডেট অধ্যয়ন। এ পর্যন্ত ২০ টি ব্যাচে বিদেশী
ক্যাডেটসহ মোট ১৬৭৮ জন চিকিৎসক হয়েছেন যারা বাংলাদেশ সেনাবাহিনী এবং জাতিসংঘ শান্তি মিশনসহ দেশে
বিদেশে কর্মরত। অন্যান্য ব্যাচগুলোর শিক্ষা কার্যক্রম নির্ধারিত সূচী অনুযায়ী চলমান।
আর্মড ফোর্সেস মেডিকেল কলেজে শিক্ষার মান সর্বদাই উন্নত যা বিভিন্ন পেশাগত এমবিবিএস পরীক্ষায়
প্রতিফলিত হচ্ছে। বিইউপি এর অধীনে অনুষ্ঠিত বিভিন্ন পেশাগত এমবিবিএস পরীক্ষার ফলাফলে অত্র কলেজের পাশের
হার শীর্ষ স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে অন্যতম। আর্মড ফোর্সেস মেডিকেল কলেজ দেশের একমাত্র আবাসিক
চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠান। সভায় আর্মড ফোর্সেস মেডিকেল কলেজ পরিচালনা সংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহিত হয় বলে আইএসপিআর’র এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।