লন্ডনের হিত্রো বিমানবন্দর থেকে সিঙ্গাপুরগামী সিঙ্গাপুর এয়ারলাইন্সের ফ্লাইট এসকিউ৩২১ প্রচণ্ড ঝড়ের কবলে পড়ে অন্তত ১জন নিহত হয়েছেন।
মঙ্গলবার (২১ মে) বিমানটি এই বৈরি আবহাওয়ার শিকার হয়।
এয়ারলাইন্সটির ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে বলা হয়, ২১১ জন যাত্রী ও ১৮ জন ক্রু নিয়ে বোয়িং ৭৭৭-৩০০ ইআর বিমানটি ব্যাংককের উদ্দেশে যাত্রা করে স্থানীয় সময় মঙ্গলবার বিকাল ৩টা ৪৫ মিনিটে নিরাপদে অবতরণ করেছে।
এতে বলা হয়, ‘দুঃখজনকভাবে সিঙ্গাপুর এয়ারলাইন্সে থাকা ১ যাত্রী নিহত ও ক্রুদের আহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে। বিমান সংস্থার তরফে নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়েছে।’
সিঙ্গাপুর এয়ারলাইন্স আরোহীদের সহায়তাকে অগ্রাধিকার দিচ্ছে। তারা আহতদের যথাযথ চিকিৎসা সেবা নিশ্চিত করতে থাই কর্তৃপক্ষের সঙ্গে কাজ করছে এবং অতিরিক্ত সহায়তা প্রদানের জন্য ব্যাংককে একটি দল পাঠিয়েছে।
বিমান সংস্থাটি তাদের সামাজিক মাধ্যম প্ল্যাটফর্মগুলোতে নিয়মিত আপডেট তথ্য দেওয়ার মাধ্যমে জনসাধারণকে অবহিত রাখবে।

