হিউস্টনে পৌছেই সুসংবাদ পেয়েছেন সাকিব আল হাসান। যুক্তরাষ্ট্রের ফ্রাঞ্চাইজি ক্রিকেট আসর যুক্তরাষ্ট্রের মেজর লিগ ক্রিকেটে (এমএলসি) লস অ্যাঞ্জেলস নাইট রাইডার্সের হয়ে খেলার জন্য চুক্তিপত্রে স্বাক্ষর করেছেন সাকিব।
আগামী ৫ জুলাই থেকে এম এলসি টি-টোয়েন্টিতে শাহরুখ খানের দল লস অ্যাঞ্জেলস নাইট রাইডার্সে সাকিবের খেলার বিষয়টি নিশ্চিত করেছে নাইট রাইডার্স গ্রুপের এই ফ্র্যাঞ্চাইজি।
শাহরুখ খানের টিম লস অ্যাঞ্জেলেস নাইট রাইডার্স আসন্ন মেজর লিগ ক্রিকেটে এবারও আন্তর্জাতিক ক্রিকেটারদের তালিকায় দেখা যাবে আন্দ্রে রাসেল, সুনিল নারাইন, জেসন রয়, স্পেনসর জনসন, উন্মুক্ত চাঁদ, আলি খান, সইফ বাদর, নীতীশ কুমার, শ্যাডলি ভ্যান শালকউইক।
স্থানীয় ক্রিকেটার ডেরন ডেভিস, ম্যাথিউ ট্রম্প, কর্নে ড্রাই ও আদিত্য গনেশ আছেন এই ফ্রাঞ্চাইজিতে। মেজর লিগ সরকারের দ্বিতীয় সংস্করণে এবার লস অ্যাঞ্জেলস নাইট রাইডার্সের বড় সংগ্রহ সাকিব আল হাসান। তার সঙ্গে সরাসরি চুক্তি করেছে লস অ্যাঞ্জেলস নাইট রাইডার্স।
কলকাতা নাইট রাইডার্সের হয়ে আইপিএলে লম্বা সময় সার্ভিস দিয়েছেন সাকিব। তাকে নাইট রাইডার্স পরিবারের আর একটি দল লস অ্যাঞ্জেলস পেয়ে দারুণ খুশি।
নাইট রাইডার্স গ্রুপ এক বিবৃতিতে বলেছে-‘ সাকিবের অবশ্যই নাইট রাইডার্স পরিবারের সাথে দীর্ঘস্থায়ী সম্পর্ক রয়েছে। বিভিন্ন পর্যায়ে কেকেআর-এর প্রতিনিধিত্ব করেছেন তিনি। ২০১২ ও ২০১৪ সালে আমাদের দুটি ট্রফি জয়ী দলে প্রতিনিধিত্ব করেছেন তিনি। এই জুলাইয়ে লস অ্যাঞ্জেলস নাইট রাইডার্সের হয়ে তাকে পার্পল এবং গোল্ডে আসতে দেখার জন্য অপেক্ষা করছি।’
টি-টোয়েন্টি বিশ্বকাপের পর পর ৬ দলের যুক্তরাষ্ট্রের মেজর লিগ ক্রিকেটের আসরটি গড়াবে ৫ জুলাই। আসরটি শেষ হবে ২৯ জুলাই। টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষে তাহলে দলের সঙ্গে সাকিবের দেশে না ফেরারই কথা।

