ঢাকাThursday , 16 May 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

গাজীপুরে ট্রেনের ইঞ্জিনে আগুন

Link Copied!

গাজীপুরের শ্রীপুর রেলওয়ে স্টেশন এলাকায় যমুনা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার (১৬ মে) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
শ্রীপুর রেলওয়ে স্টেশন মাস্টার সাইদুর রহমান জানান, ঢাকা থেকে ছেড়ে আসা ময়মনসিংহগামী যমুনা এক্সপ্রেস ট্রেনটি শ্রীপুর রেলওয়ে স্টেশন এলাকায় পৌঁছালে হঠাৎ এর ইঞ্জিনে আগুন ধরে যায়। পরে দ্রুত নিজস্ব ব্যবস্থাপনায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
তিনি জানান, আগুনে ট্রেনের বড় কোনো ক্ষয়ক্ষতি হয়নি। এ ঘটনায় হতাহতের কোনো ঘটনাও ঘটেনি। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।