ঢাকাWednesday , 15 May 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

চট্টগ্রামে কবর খুঁড়তে গিয়ে মিলল যুদ্ধকালীন গ্রেনেড

Link Copied!

চট্টগ্রামের মীরসরাইয়ে কবর খুঁড়তে গিয়ে পাওয়া গেল একটি পরিত্যক্ত গ্রেনেড। ধারণা করা হচ্ছে- এটি মুক্তিযুদ্ধের সময়ের গ্রেনেড।
মঙ্গলবার(১৪ মে) উপজেলার হিঙ্গুলী ইউনিয়নে আজম নগর এলাকায় মুক্তিযোদ্ধা মোহাম্মদ ইলিয়াসের কবর খুঁড়তে গিয়ে পাওয়া গেছে যুদ্ধকালীন একটি গ্রেনেড।
এদিকে এই গ্রেনেড পাওয়া গেলেও বুধবার জানাজানি হওয়ার পর পুলিশ বিকালে গ্রেনেডটি উদ্ধার করেছে।
এলাকাবাসী জানায়, জাহিদ হাসান ফিরোজ নামে একজন গ্রেনেডের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করলে স্থানীয়দের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে জোরারগঞ্জ থানার পুলিশ এসে গ্রেনেডের চারপাশে বালির বস্তা দিয়ে চাপা দেয়।
স্থানীয় বাসিন্দা জাহিদ হাসান ফিরোজ জানায়, কবর খুঁড়তে গিয়ে গ্রেনেড সবার চোখে পড়ে। প্রথমে সবাই না বুঝে এটি নিয়ে গুরুত্ব না দিলেও পরে যখন গ্রেনেড বোমা সাদৃশ্য প্রতীয়মান হয় তখন আমরা এটি কবরস্থানের পাশ থেকে সরিয়ে রেখে একটি দেয়ালের পাশে রাখি। পুলিশ প্রশাসন খবর পেলে উনারা এসে এটির চারদিকে বালির বস্তা দিয়ে চাপা দেন।
মীরসরাই জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল হারুন বলেন, পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিরাপত্তার জন্য গ্রেনেড সদৃশ বস্তুটিকে বালির বস্তা দিয়ে সাময়িক সময়ের জন্য চাপা দিয়েছে।
তিনি আরও বলেন, আমরা এই ব্যাপারে এক্সপার্ট না। এটি উদ্ধার করতে কাউন্টার টেরোরিজম ইউনিটের এক্সপার্টরা আসছেন। এরপর বিস্তারিত জানা যাবে।