ঢাকাWednesday , 15 May 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

খুলনায় স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

Link Copied!

খুলনায় স্ত্রী জোহরা খাতুনকে হত্যার দায়ে স্বামী নুরুন্নবী শেখকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।
বুধবার (১৫ মে) বেলা সাড়ে ১২টায় খুলনা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৩ এর বিচারক আব্দুস ছালাম খান এ আদেশ দেন।
আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) ফরিদ আহমেদ বলেন, যৌতুকের দাবিতে ২০১১ সালে ২৫ আগস্ট রাতে খুলনা মহানগরীর বেলায়েত হোসেন সড়কের বাসভবনে আসামি নুরুন্নবী তার স্ত্রী জোহরা খাতুনকে শ্বাসরোধে হত্যা করে। পরে লাশ এবং শিশু ছেলেকে ঘরে তালাবন্ধ করে রেখে পালিয়ে যায়। এ ঘটনায় ভুক্তভোগীর ভাই সাদ্দাম হোসেন বাদী হয়ে ২৭ আগস্ট খুলনা থানায় হত্যা মামলা করেন। এ মামলায় ১৪ জন সাক্ষী দিয়েছেন।
তিনি আরও বলেন, সাক্ষ্যগ্রহণ শেষে বুধবার ওই মামলার রায়ে আসামি নুরুন্নবীকে মৃত্যুদণ্ড এবং ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।