কষ্টার্জিত টাকা দিয়ে ফ্ল্যাট ক্রয় করে দখলে যেতে পারেননি মোঃ হাসান ও খুকি বেগম ।সূত্র মতে জানা গেছে, ঢাকার কামরাঙ্গীরচর আলিনগর এলাকায় গত ২৭ ডিসেম্বর ২০২২ইং তারিখে মোঃ হাসান সাব-কবলা দলিল মূলে হোল্ডিং নাম্বার ৩৪, রোড নং ২ ভবনের মালিক জহির হোসেন তুষারের কাছ থেকে ৬ তলা ভবনের ৩য় তলার ৬৫০ বর্গফুট আয়তনের ১টি ফ্ল্যাট ক্রয় করেন এবং একই ভবনের নিচ তলায় খুকি বেগম ৬৫০ বর্গফুট ১টি ফ্ল্যাট ক্রয় করেন। ভুক্তভোগী বাদীগণ অভিযোগ করেন, তাদের ক্রয়কৃত ফ্ল্যাট ভোগ দখল করতে গেলে বিবাদী প্রতারক হাফিজ উদ্দিন ও তার পরিবারের লোকজন তাদের অকথ্য ভাষায় গালাগালি এবং প্রাণনাশের হুমকি দেয়। ভুক্তভোগী হাসান ও খুকি বেগম এই প্রতিবেদককে জানান, প্রতারক হাফিজ উদ্দিন জাল দলিলের মাধ্যমে উল্লেখিত ফ্
ফ্ল্যাট ২টি জবরদখল করে আছে।
বাদীগণ নিরুপায় হয়ে আলি নগর পঞ্চায়েতের সাধারণ সম্পাদক মোঃ মিন্টু শেখকে বিষয়টি অবগত করলে তিনি পঞ্চায়েতের গণ্যমান্য ব্যক্তিবর্গ নিয়ে একটি সালিশি বৈঠক করেন। কিন্তু হাফিজ উদ্দিন পঞ্চায়েতের বিচার মানতে নারাজ। কোন উপায় না পেয়ে বাদীগণ ন্যায় বিচারের আশায় আদালতে হাফিজ উদ্দিন ও জহির হোসেন তুষারের নামে ১টি দেওয়ানী মামলা করেন। যার মামলা নং ১৬২/২০২৩, মামলাটি বর্তমানে অ্যাডভোকেট ফজলুল কবীরের অধীনে ঢাকার বিজ্ঞ ৩য় সিনিয়র সহকারী জজ আদালতে চলমান আছে।

