ঢাকাWednesday , 8 May 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সিরাজগঞ্জে পিকআপ-অটোরিকশার সংঘর্ষে নিহত ২

Link Copied!

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় পিকআপ ভ্যান ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন।
বুধবার (৮ মে) সকালে পাবনা-বগুড়া মহাসড়কের উল্লাপাড়া উপজেলার ব্রহ্মকপালিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন উল্লাপাড়া উপজেলার ধোপাকান্দি গ্রামের আবদুল মান্নানের ছেলে অটোরিকশার যাত্রী নজরুল ইসলাম (৪৭) ও চড়িয়া শিকার মাঠপাড়া গ্রামের আব্দুর রহমানের ছেলে অটোরিকশাচালক আবদুল গফুর (৫৫)। তাৎক্ষণিকভাবে আহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি।
হাটিকুমরুল হাইওয়ে থানা-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা এমএ ওয়াদুদ বলেন, সকালে পাবনা থেকে সিরাজগঞ্জগামী একটি পিকআপ ভ্যান ঘটনাস্থলে পৌঁছালে অটোরিকশার সঙ্গে সংঘর্ষ হয়। এতে অটোরিকশার এক যাত্রী নিহত ও চালকসহ তিনজন আহত হন। আহতদের উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে পাঠালে সেখানে অটোরিকশাচালক মারা যান। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।