ঢাকাTuesday , 7 May 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

রাজশাহীতে পরিমাপে কম দেওয়ায় বিএসটিআই’র অভিযানে জরিমানা

Link Copied!

বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) এর উদ্যোগে মঙ্গলবার রাজশাহী জেলার পবা উপজেলায় একটি ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। এতে ওজন ও পরিমাপে কারচুপির মাধ্যমে অকটেন পরিমাপে কম দেওয়ায় আশরাফের মোড়ে অবস্থিত মেসার্স আসাদুল্লাহ এন্ড ব্রাদার্স ফিলিং স্টেশনকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়া বিএসটিআই’র গুণগত মানসনদ গ্রহণ না করে অবৈধভাবে ‘সুইটমিট (মিষ্টি)’ উৎপাদন ও বিক্রয়-বিতরণ করায় এবং ফার্মেন্টেড মিল্ক (দই) পণ্যের উৎপাদনের তারিখ ও মেয়াদ উত্তীর্ণের তারিখ সম্বলিত লেবেল/স্টিকার না থাকায় খড়খড়ি মোড়ে অবস্থিত মেসার্স বেলীফুল অভিজাত মিষ্টি বিপণী (শো-রুম) ও মেসার্স আরাফাত মিষ্টি (শো-রুম) প্রতিষ্ঠান দুটিকে সতর্ক করা হয় এবং মিষ্টির লাইসেন্স গ্রহণের ১ সপ্তাহ সময় প্রদান করা হয়। নতুবা পরবর্তীতে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানানো হয় সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি), পবা, রাজশাহী অভিজিত সরকারের নেতৃত্বে পরিচালিত উক্ত ভ্রাম্যমাণ আদালতে উপস্থিত ছিলেন বিএসটিআই রাজশাহী বিভাগীয় কার্যালয়ের কর্মকর্তা প্রকৌশলী জুনায়েদ আহমেদ ও মোঃ আবুল কায়েম।