ঢাকাThursday , 25 April 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

পাকিস্তানের সংসদ ভবনে জুতা চুরি, খালি পায়ে ফিরলেন এমপিরা

Link Copied!

পাকিস্তানের সংসদ ভবন চত্বর থেকে চুরি হলো সংসদ সদস্যদের জুতো। তাও আবার শুক্রবার জুমআর নামাজ চলাকালীন। ফলে নামাজ শেষে খালি পায়েই হাঁটতে হলো সংসদ সদস্যদের। এমন ঘটনার খবর প্রকাশ্যে আসতেই বিড়ম্বনার মুখে পাকিস্তান।
দেশটির সংসদ ভবনের আঁটসাট নিরাপত্তা টপকে জুতো চোররা কীভাবে ঢুকে পড়ল, সেটাই এখন বড় প্রশ্ন।
বৃহস্পতিবার (২৫ এপ্রিল) এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য এক্সপ্রেস ট্রিবিউন।
প্রতিবেদন থেকে জানা গেছে, গত শুক্রবার (১৯ এপ্রিল) পাকিস্তানের সংসদ চত্বরে থাকা একটি মসজিদে এই জুতা চুরির ঘটনা ঘটেছে। ওই দিন জুমার নামাজ পড়তে মসজিদে ঢুকেছিলেন সংসদ সদস্য, সাংবাদিক ও সরকারি কর্মকর্তারা। নামাজ শেষে দেখলেন তাদের জুতা গায়েব। অনেক খোঁজাখুজির পরেও নিজেদের জুতা না পেয়ে খালি পায়েই ঘরে ফিরতে হয়েছে তাদের।
কড়া নিরাপত্তায় ঘেরা সংসদ চত্বরের মসজিদ থেকে অন্তত ২০ জোড়া জুতা চুরির ঘটনাটি নিয়ে পাকিস্তানে চলছে বিতর্কের ঝড়। জুতা চুরির সময় দায়িত্বপ্রাপ্ত নিরাপত্তাকর্মীরা স্পষ্টতই অনুপস্থিত থাকায় পরিস্থিতিকে আরও জটিল হয়েছে।
সূত্রের খবর, ঘটনার সময়ে দায়িত্ব ছেড়ে কোথাও চলে গিয়েছিলেন নিরাপত্তা রক্ষীরা। সেই সময়েই সংসদ ভবন চত্বরে ঢুকে পড়ে জুতো চোররা। এখন সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে চোরদের সন্ধান পাওয়ার চেষ্টা চলছে। কিন্তু বিনা বাধায় কী করে ঢুকে পড়ল চোররা, সেই উত্তর এখনও অজানা।
পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকার সরদার আয়াজ সাদিক এই ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। সংসদের নিরাপত্তা ব্যবস্থার ত্রুটি অনুসন্ধানে সূক্ষ্ম তদন্তের নির্দেশ দিয়েছেন তিনি।