মাগুরার মোহম্মদপুর উপজেলার উড়ুরা নামক স্থানে মোটরসাইকেলের ধাক্কায় আহাদ বিশ্বাস (৮) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।
সোমবার (২২ এপ্রিল) সকালে নিজের বাড়ির সামনে ঘটনাটি ঘটে।
মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির হোসেন বলেন, আহাদ বাড়ির সামনে খেলা করার সময় একটি মোটরসাইকেলের ধাক্কায় আহত হয়। তাকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নেওয়া হলে তার মৃত্যু হয়।
ওসি আরও বলেন, দুর্ঘটনার পরে মোটরসাইকেল চালক পালিয়ে যায়। এ বিষয়ে মামলা হয়েছে।

