ঢাকাMonday , 22 April 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

শার্শা সীমান্তে স্বর্ণেরবার পাচারকালে যুবক গ্রেপ্তার

Link Copied!

যশোরের শার্শায় স্বর্ণেরবার পাচারের অভিযোগে চয়ন হেসেন (২০) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। এসময় ৬টি স্বর্ণেরবার জব্দ করা হয়েছে বলে দাবি করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
সোমবার (২২ এপ্রিল) মধ্যরাতে উপজেলার গোগা সীমান্তের পল্লী বিদ্যুতের অভিযোগ কেন্দ্রের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
আটক চয়ন উপজেলার গোগা গাজিপাড়ার নুরুজ্জামানের ছেলে।
বিজিবি জানায়, সোমবার রাতে গোগার পল্লী বিদ্যুৎ অভিযোগ কেন্দ্রের সামনে ব্যটারিচালিত একটি ভ্যানে তল্লাশি চালিয়ে পাচারকারীর জুতার ভিতর থেকে ছয়টি স্বর্ণেরবার জব্দ করে বিজিবি।
জব্দ করা স্বর্ণের ওজন ৭০৪ গ্রাম। যার বাজার মূল্য প্রায় ৭২ লাখ টাকা।
খুলনা-২১ বিজিবি ব্যাটালিয়ানের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ খুরশীদ আনোয়ার জানান, আটক পাচারকারীর বিরুদ্ধে মামলা দিয়ে শার্শা থানায় সোর্পদ করা হয়েছে। জব্দ করা স্বর্ণেরবারগুলো যশোর সরকারি ট্রেজারি শাখায় জমা দেওয়া হবে।