ঢাকাSaturday , 20 April 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

হাতিরঝিলে ভাসমান অবস্থায় অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মরদেহ উদ্ধার

Link Copied!

রাজধানীর হাতিরঝিলে পুলিশ প্লাজার পেছনে ব্রিজের নিচে ভাসমান অবস্থায় অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (২০ এপ্রিল) সকাল সাড়ে ৯টার দিকে স্থানীয়রা ভাসমান অবস্থায় মরদেহ দেখতে পেয়ে জাতীয় জরুরি সেবা ৯৯৯ এ ফোন করেন। খবর পেয়ে মরদেহ উদ্ধার করে পুলিশ।
হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আওলাদ হোসেন জানান, সকাল সাড়ে ৯টার দিকে হাতিরঝিলে পুলিশ প্লাজার পেছনে ব্রিজের নিচে ভাসমান অবস্থায় ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। তার নাম-ঠিকানা জানার চেষ্টা চলছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে ব্রিজ ধরে যাওয়ার পথে মরদেহ ভাসতে দেখেন একজন। পরে তিনি ৯৯৯ এ কল দিলে হাতিরঝিল থানা থেকে পুলিশ ঘটনাস্থলে আসে। এখন পর্যন্ত মরদেহের নাম-পরিচয় শনাক্ত হয়নি।
এর আগে, ১৫ এপ্রিল হাতিরঝিল থেকে ভাসমান অবস্থায় প্রথমে অজ্ঞাতপরিচয় এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়। পরে তার পরিচয় শনাক্ত করে পুলিশ। তার নাম ফয়েজ কাদের চৌধুরী (২৩)। তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন। পরিবারের সঙ্গে রাগারাগি করে অভিমানে তিনি হাতিরঝিলের পানিতে আত্মহত্যা করেন।