ঢাকাTuesday , 9 April 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

কসবায় মতি মেম্বার ফাউন্ডেশনের শিক্ষা বৃত্তি প্রদান ও ইফতার মাহফিল

Link Copied!

মানবতার সেবায় নিয়োজিত কসবার অরাজনৈতিক সামাজিক সংগঠন আব্দুল মান্নান মতি মেম্বার ফাউন্ডেশনের উদ্যোগে ৯ এপ্রিল বিকাল ৪.৩০টায় এক শিক্ষা বৃত্তি প্রদান, সুধী সমাবেশ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয় । ফাউন্ডেশনের সদস্য সচিব, বিশিষ্ট সমাজ সেবক, সাবেক ছাত্রনেতা আতাউর রহমান সরকারের সভাপতিত্বে মেম্বার ভবন চত্বরে আজ অনুষ্ঠিত হয়েছে।
বি-বাড়ীয়া স্টুডেন্ট ফাউন্ডেশনের সাবেক সদস্য সচিব নুরুল আমিনের পরিচালনায় এতে বক্তব্য রাখেন, কসবা সরকারি উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক জহিরুল হক,কসবা পুরাতন বাজার ব্যবসায়ী সমিতির সাবেক সাধারণ সম্পাদক জিয়াউল হুদা শিপন, সমাজ সেবক কাজী সিরাজুল ইসলাম, পরিবহন ব্যবসায়ী কাউসার আহমেদ, শিশু সংগঠক গোলাল মোয়াজ্জেম সাঈদী, শ্রমিক নেতা আল আমিন সরকার, নোয়াপাড়া দরবার শরিফের পীর শিবলী নোমানী, ইফা কর্মকর্তা আখতার হোসেন, আড়াইবাড়ী মাদ্রাসার সিনিয়র শিক্ষক আব্দুর রহমান, মরহুমের সন্তান নজরুল ইসলাম রিপন, জামায়াতের কসবা পোর আমীর হারুন অর রশিদ, সাবেক ছাত্রনেতা গোলাম সারওয়ার, ছাত্রনেতা সাইফুল ইসলাম প্রমুখ।
সমাজের বিভিন্ন শ্রেণী-পেশার দেড় শতাধিক সামাজিক সংগঠনের প্রতিনিধিরা এতে উপস্থিত ছিলেন। সভায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়ন ৫ জনকে শিক্ষা বৃত্তি প্রদান করা হয়।