ঢাকাTuesday , 9 April 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

কক্সবাজারে বন কর্মকর্তা হত্যা মামলার প্রধান আসামি বাপ্পী গ্রেফতার

Link Copied!

কক্সবাজারের বন কর্মকর্তা (ফরেস্টার) সাজ্জাদুজামান সজল হত্যা মামলার প্রধান আসামি বাপ্পীকে গ্রেফতার করা হয়েছে।
গত সোমবার (৮ এপ্রিল) দুপুরে চট্টগ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয় বলে নিশ্চিত করেছেন কক্সবাজার জেলা পুলিশ সুপার মো. মাহফুজুল ইসলাম।
তিনি জানান, তথ্য প্রযুক্তির সহায়তায় চট্টগ্রাম শহরের একটি এলাকা থেকে সোমবার দুপুরে হত্যার মামলার প্রধান আসামি ডাম্প ট্রাকের চালক বাপ্পীকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে পুলিশ। তাকে চট্টগ্রাম থেকে কক্সবাজার নিয়ে আসা হয়েছে। মঙ্গলবার সকালে সংবাদ সম্মেলনের মাধ্যমে বিস্তারিত জানায় পুলিশ।
বাপ্পী (২২) উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের পশ্চিম হরিণমারা এলাকার মোহাম্মদ কাশেমের ছেলে।
গত ৩১ মার্চ মধ্যরাতে উখিয়ায় সংরক্ষিত বনের পাহাড় কাটা বন্ধে অভিযানে গিয়ে ‘মাটি পাচারকারীদের ডাম্প ট্রাকের চাপায় বন বিট কর্মকর্তা (ফরেস্টার) সাজ্জাদুজ্জামান সজল নিহত হন।
তিনি কক্সবাজার দক্ষিণ বন বিভাগের উখিয়া রেঞ্জের দোছড়ি বন বিটের বিট কর্মকর্তার দায়িত্বে ছিলেন এবং মুন্সিগঞ্জ জেলার গজারিয়া উপজেলার মোহাম্মদ শাহজাহানের ছেলে।
এ ঘটনায় আহত হন বনরক্ষী মোহাম্মদ আলী (২৭), তিনি টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের ঝিমংখালী এলাকার আবুল মঞ্জুরের ছেলে।
এ ঘটনায় ১০ জনের নাম উল্লেখ করে ১৫ জনের বিরুদ্ধে উখিয়া রেঞ্জ কর্মকর্তা শফিউল আলম বাদী হয়ে উখিয়া থানায় একটি মামলা করেন।
এর আগে এই মামলার ৫ নম্বর আসামি হরিণমারা এলাকার মৃত আব্দুল আজিজের ছেলে ছৈয়দ করিমকে গ্রেফতার করে পুলিশ।
বন বিভাগ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গভীর রাতে উখিয়ার হরিণমারা এলাকায় পাহাড় কেটে ডাম্প ট্রাকে করে মাটি পাচার করা হচ্ছিল। খবর পেয়ে মোটরসাইকেলে করে সাজ্জাদুজ্জামান ঘটনাস্থল পরিদর্শনে যান। এ সময় পাহাড় কেটে মাটি পাচার কাজে ব্যবহৃত একটি ডাম্পার তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে তিনি ঘটনাস্থলেই প্রাণ হারান। তার সঙ্গে থাকা বনরক্ষী মোহাম্মদ আলী আহত হন। পরে আহত ব্যক্তিকে উদ্ধার করে স্থানীয়রা উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।