ঢাকাTuesday , 9 April 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বরগুনার পাথরঘাটা থানার ওসিকে প্রত্যাহারের নির্দেশ

Link Copied!

বরগুনার পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেনকে প্রত্যাহারের নির্দেশ দিয়েছে বাংলাদেশ নির্বাচন কমিশন। আজ মঙ্গলবার কমিশনের জ্যেষ্ঠ সহকারী সচিব আশ্রাফুল আলম স্বাক্ষরিত এক চিঠিতে ওই বদলির নির্দেশ দেওয়া হয়।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সচিবকে দেওয়া চিঠিতে বলা হয়, বিভিন্ন গোয়েন্দা সংস্থার তথ্য ও সুপারিশের ভিত্তিতে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষভাবে আয়োজনের লক্ষ্যে পাথরঘাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ার হোসেনকে অংশগ্রহণমূলক নির্বাচনের স্বার্থে প্রত্যাহার করে একজন উপযুক্ত কর্মকর্তা পদায়ন করার নিদেশ দিয়েছে নির্বাচন কমিশন।
ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের কার্যক্রম চলছে। এবার দেশের ৪৮১টি উপজেলায় ভোট হবে চারটি ধাপে। এর মধ্যে দুই ধাপের নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। প্রথম ধাপে ১৫২টি উপজেলায় ভোট গ্রহণ ৮ মে এবং দ্বিতীয় ধাপে ১৬১টি উপজেলায় ভোট হবে ২১ মে।
প্রথম ধাপের উপজেলা পরিষদের নির্বাচনে ১৫ এপ্রিল মনোনয়নপত্র জমা দেওয়ার সময় শেষ হবে। বাকি দুই ধাপের তফসিল এখনো ঘোষণা করা হয়নি।