ঢাকাSunday , 7 April 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

রূপসা রেলসেতুর পিলারে ধাক্কা লেগে কার্গো জাহাজ ডুবে নিখোঁজ ২

Link Copied!

খুলনার রূপসা রেলসেতুর পিলারে ধাক্কা লেগে সারবোঝাই একটি কার্গো জাহাজ ডুবে গেছে। এতে জাহাজের দুইজন নিখোঁজ হয়েছেন।
রবিবার (৭ এপ্রিল) দুপুরে ১টার দিকে রূপসা নদীতে এ ঘটনা ঘটে।
রুপসা নব পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইনস্পেক্টর মো. নুরুল ইসলাম শেখ জানান, মোংলা বন্দর থেকে সার ভর্তি করে এম ভি থ্রি লাইট-১ কার্গো নওয়াপাড়ায় যাচ্ছিল। খুলনার রূপসা নদীর ওপর নির্মিত রেলসেতুর পিলারে ধাক্কা খেয়ে ডুবে যায়।
তিনি আরও জানান, এই কার্গোতে জাহাজের বিভিন্ন পর্যায়ের ১৩ জন কর্মকর্তা ও কর্মচারী ছিলেন। তাদের মধ্যে ১১ জন সাঁতরে কূলে উঠতে সক্ষম হলেও দুইজন নিখোঁজ রয়েছেন।