ঢাকাSunday , 7 April 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

রহনপুর পৌর আধুনিক মার্কেটের ভিত্তি প্রস্তর উদ্বোধন 

Link Copied!

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুর পৌর আধুনিক বহুতল মার্কেট নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর উদ্বোধন করা হয়েছে। গতকাল শনিবার বিকেলে স্টেশনপাড়া পুরাতন ফায়ার সার্ভিস অফিস সংলগ্ন স্থানে এ কাজের উদ্বোধন করেন চাঁপাইনবাবগঞ্জ -২ আসনের সংসদ সদস্য মু জিয়াউর রহমান। এ সময় উপস্থিত ছিলেন গোমস্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান হুমায়ুন রেজা, রহনপুর পৌরসভার মেয়র মতিউর রহমান খান ও প্যানেল মেয়র জাহানারা পারভিন, পৌর কাউন্সিলার মোস্তাফিজুর রহমান জেম, ব্যবসায়ী মুশা মার্চেন্টসহ আওয়ামীলীগের অংগ সংগঠনের নেতাকর্মী ও পৌরবাসীরা। উল্লেখ্য রহনপুর পৌর আধুনিক মার্কেটটি ৬ তলা ফাউন্ডেশন বিশিষ্ট। এর মধ্যে ৪তলা সুপার মার্কেটের নির্মাণ কাজটি আইইউজিআইপি প্রকল্পের নির্মাণ কাজের ব্যয় ধরা হয়েছে ৭ কোটি ৪৫ লক্ষ ৯৮ হাজার ১৭০ টাকা ।