ঢাকাSaturday , 6 April 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

গফরগাঁওয়ে ব্রহ্মপুত্র নদ থেকে স্কুলছাত্রের লাশ উদ্ধার

Link Copied!

ময়মনসিংহের গফরগাঁওয়ে ব্রহ্মপুত্র নদ থেকে নিয়াজ উদ্দিন (১৪) নামে স্কুলছাত্রের লাশ উদ্ধার করছে পুলিশ।
শনিবার (৬ এপ্রিল) পৌরশহরে ইমামবাড়ী খেয়াঘাট এলাকা থেকে পুলিশ ও দমকল বাহিনীর ডুবুরি দল যৌথ অভিযান চালিয়ে এ লাশ উদ্ধার করে।
নিহত নিয়াজ উদ্দিন চরআলগী ইউনিয়নের টেকিচর গ্রামে শফিকুল ইসলামের ছেলে। সে স্থানীয় তেতুলিয়া উচ্চ বিদ্যালয়ে সপ্তম শ্রেণির ছাত্র ছিল।
পুলিশ ও নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, শুক্রবার বিকেলে কেনাকাটার জন্য বাবার সাথে গফরগাঁও বাজারে যায় নিয়াজ উদ্দিন। কেনাকাটা শেষে সন্ধ্যায় ইমামবাড়ী খেয়াঘাট (শ্মশানঘাট) দিয়ে ব্রহ্মপুত্র নদ পার হয়ে বাড়ি যাওয়ার সময় পানিতে ডুবে যায়। খবর পেয়ে পুলিশ দমকল বাহিনী ডুবুরি দল অভিযান চালিয়ে শনিবার সকালে লাশ উদ্ধার করে।
গফরগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: শাহীনূজ্জামান খান জানান, লাশ উদ্ধার করে নিহতের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।