ঢাকাSunday , 12 November 2023
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মতিঝিলে রিজভীর নেতৃত্বে পিকেটিং ও সড়ক অবরোধ

Link Copied!

সরকারের পদত্যাগ ও অনান্য দাবি আদায়ে বিএনপির ডাকা চতুর্থ দফা ৪৮ ঘণ্টার সর্বাত্মক অবরোধের প্রথম দিনে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী নেতৃত্বে রাজধানীতে পিকেটিং ও সড়ক অবরোধ করেছেন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। রবিবার (১২ নভেম্বর) সকাল ৭টায় রাজধানীর মতিঝিলে আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের সামনে কাঁচাবাজার মোড়ে বিক্ষোভ মিছিল পিকেটিংয়ের মাধ্যমে সড়ক অবরোধ করেন তারা।
এসময় রিজভী বলেন, ‘৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচি বাংলাদেশের গণতন্ত্রকামী মানুষ; যারা গণতন্ত্রের বিশ্বাস করেন, যারা স্বাধীনতা-সার্বভৌমত্বে বিশ্বাস করেন, যারা প্রকৃত গণতন্ত্রের বিশ্বাস করেন, যারা অবাধ, সুষ্ঠু, অংশগ্রহণমূলক নির্বাচনের বিশ্বাস করেন, যারা বিশ্বাসযোগ্য ও প্রতিযোগিতামূলক নির্বাচনে বিশ্বাস করেন— প্রত্যেকে এই অবরোধ কর্মসূচি সফল করবেন।’
বিএনপির পক্ষ থেকে সারা দেশের গণতন্ত্রকামী মানুষকে অবরোধ সফল করার আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, ‘বিএনপির অবরোধে সর্বস্তরের জনগণ সমর্থন জানিয়েছে। জনগণের সামনে আর কোনও অপশক্তিই টিকবে না। বাংলাদেশের মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠা করেই বিএনপির নেতাকর্মীরা ঘরে ফিরবে।’
অবরোধে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম, সহ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. পারভেজ রেজা কাকন, নির্বাহী কমিটির সদস্য মাহবুবুল ইসলাম, ঢাকা মহানগর দক্ষিণ শ্রমিক দলের যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন খান, সিদ্দিকুর রহমান মিন্টু, জিল্লুর রহমান খান, শাহবাগ থানার আহ্বায়ক মোহাম্মদ জসিম উদ্দিন মতিঝিল থানার আহবায়ক জেকে লাভলু ঢালি, খিলগাঁও থানার আহ্বায়ক মোহাম্মদ আমির হোসেন, মুগদা থানার আহ্বায়ক মো. কুদ্দুস বেপারী, পল্টন পল্টন থানার আহ্বায়ক মো. আবু তাহের শাজাহানপুর থানার আহ্বায়ক মো. মিন্টু, সবুজবাগ থানার আহ্বায়ক মোহাম্মদ স্বাধীন ও সদস্য সচিব জসীমউদ্দীনসহ নেতারা উপস্থিত ছিলেন।