নেত্রকোনার কলমাকান্দায় মঙ্গলবার উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কলমাকান্দা অফিসের আয়োজনে সরকারি প্রণোদনার আওতায় ৩২১৫ জন বিভিন্ন ক্যাটাগরি কৃষকের মধ্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। এ ব্যাপারে বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার আসাদুজ্জামান। এতে প্রধান ও বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেক তালুকদার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন আজাদ, সম্পাদক ইসলাম উদ্দিন, উপজেলা কৃষি অফিসার সাইফুল ইসলাম, কৃষি সম্প্রসারণ অফিসার মো. মেহেদী হাসান তরফদার, কলমাকান্দা প্রেসক্লাব সেক্রেটারী মো. ফখরুল আলম খসরু।
চলতি বুরো মৌসুমে গম, ভুট্টা, সরিষা, সূর্যমুখী, চীনা বাদাম, শীতকালীন পেয়াজ, মুগ ও মসুর উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে উক্ত প্রণোদনা বিতরণ করা হয়। এছাড়া প্রত্যেককে ডিএপি ১০ কেজি ও এমওপি ১০ কেজি করে সার বিতরণ করা হয়।

