ঢাকাTuesday , 31 October 2023
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বাগেরহাটে পলিথিনবিরোধী লিফলেট বিতরণ

Link Copied!

বাগেরহাটে পলিথিনের ব্যবহারের ক্ষতিকর প্রভাব ও পলিথিন ব্যবহার রোধে লিফলেট বিতরণ করা হয়েছে। গত সোমবার দুপুরে বাগেরহাট শহরের প্রধান বাজারে পরিবেশ অধিদপ্তরের পক্ষ থেকে এই প্রচারণ চালানো হয়। এ সময় বিভিন্ন দোকানে পলিথিনের ক্ষতিকর প্রভাব বর্ণনা করেন পরিবেশ অধিদপ্তর, বাগেরহাটের উপ-পরিচালক মো. কামরুজ্জামান সরকার। লিফলেট বিতরণ শেষে বাগেরহাট বাজার ক্ষুদ্র ব্যবসায়ী সমিতির সাথে মতবিনিময় সভা করেন পরিবেশ অধিদপ্তর, বাগেরহাটের উপ-পরিচালক মো. কামরুজ্জামান সরকার। এ সময় বাগেরহাট বাজার ক্ষুদ্র ব্যবসায়ী সমিতির সভাপতি সরদার ফখরুল আলম, পরিবেশ অধিদপ্তর, বাগেরহাটের সহকারী বায়োকেমিস্ট নিখিল চন্দ্র ঢালীসহ ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন। পরিবেশ অধিদপ্তর, বাগেরহাটের উপ-পরিচালক কামরুজ্জামান সরকার বলেন, পলিথিন পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর একটি পদার্থ। পরিবেশ বিপর্যয়ের জন্য অনেকাংশে দায়ী। সরকার এই বিপর্যয় থেকে মানুষকে বাঁচাতে আইন করেছে। আইন অনুযায়ী পলিথিন উৎপাদন, আমদানী, বাজারজাত, বিক্রয়, মজুত, বিতরণ, বাণিজ্যিক উদ্দেশ্যে ব্যবহার ও পরিবহন দণ্ডনীয় অপরাধ। বিষয়টি সবাইকে জানানোর জন্য আমরা প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছি। মানুষকে সচেতন করছি। পলিথিন বন্ধে প্রয়োজনে আইন প্রয়োগ করা হবে বলে জানান তিনি।